Main Menu

হীরা হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: হীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে হীরার পরিবারের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, হীরার বাবা নুরুল ইসলাম, বড় বোন সীমা, দুলাভাই জাহাঙ্গীর আলম, বন্ধু সৌরভ দাস প্রমুখ।
বক্তারা দ্রুত হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা করে পরিবারের লোকজন।
উলে­খ্য, ২০১৪ সালের ১০ আগষ্ট সন্ধ্যায় শহরের শান্তিনগর এলাকায় হীরাকে প্রকাশ্যে জাকির ও তাঁর সহযোগীতারা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

Share





Related News

Comments are Closed