বিশ্ব আদিবাসী দিবসে সিলেটে র্যালী ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘আদিবাসীদের শিক্ষার অধিকার মানবাধিকার। কাঙ্খিত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত। ফলে শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীরা পিছিয়ে রয়েছে। এ জন্য আদিবাসীদের অধিকার অর্জন ও রক্ষায় প্রয়োজন সমাজের সকল স্তরের জনমানুষের অংশগ্রহণ, রয়েছে রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতা’- সিলেটে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ বক্তব্য উঠে আসে। বিশ্ব আদিবাসী দিবসে এবছর জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-সিলেট এবং এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর যৌথ উদ্যোগে ৯ আগস্ট মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকাল দশটায় স্থানীয় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সনাক সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহিত লাল ধর, বাংলাদেশ মনিপুরি শিল্পী সংস্থার সভাপতি অনিল কিষণ সিংহ প্রমূখ। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন সনাক সিলেটের সহ-সভাপতি আজিজ আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন একডোর নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ। দিবসের প্রতিপাদ্যের উপর ধারণা পত্র পাঠ করেন একডোর প্রজেক্ট কো-অর্ডিনেটর নোংপকলৈ সিনহা। বক্তব্য রাখেন সিলেট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিলন ওঁরাও, জেলা স্বর্ণশিল্পী সংগঠনের সভাপতি সমেন্দ্র সিংহ, সনাক সিলেটের ইয়েস সদস্য সৌরভ দেবনাথ, সনাক সদস্য এনায়েত হাসান মানিক, সনাক সহ-সভাপতি এস রীনা দেবী এবং টিআইবি সিলেটের এরিয়া ম্যানেজার কমল কৃষ্ণ সাহা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী যেহেতু রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে এবং ক্ষমতা কাঠামোয় তাঁদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে, তাই দুর্নীতির ক্ষতিকর প্রভাব তাদের উপর তুলনামূলক বেশী। আদিবাসীদের জীবনমান উন্নয়নে শিক্ষা সহ সকল সামাজিক উন্নয়ন কাঠামোয় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। অনুষ্ঠানে আদিবাসীদের শিক্ষা বিস্তারে বর্তমান শিক্ষানীতির দ্রæত বাস্তবায়ন, সকল আদিবাসী অঞ্চলের স্কুলে নিজ নিজ ভাষার শিক্ষক নিয়োগ, আদিবাসীদের জন্য একটি পৃথক ‘ভূমি কমিশন’ এবং ‘সমতল অঞ্চলের আদিবাসী বিষয়ক মন্ত্রনালয়’ গঠনের জোর দাবী জানানো হয়।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed