জঙ্গীবাদ প্রতিরোধে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ কেন্দ্রীয় কমিটির ডাকে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জঙ্গীরা ধর্ম ও সমাজের শত্রু । সন্ত্রাস ও জঙ্গীদের তৎপরতা প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন বঙ্গবন্ধুর ডাকে বাঙ্গালীরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। আজ জঙ্গীরা সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গী ও সন্ত্রাসীদের এদেশ থেকে নির্মূল করতে হবে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ কেন্দ্রীয় কমিটির ডাকে ”রুখে দাড়াও জনতা-নিপাত যাক জঙ্গী তার মদদদাতা” এই শ্লোগানকে সামনে রেখে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজের সম্মুখস্থ প্রধান সড়কে এক মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে এ কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: বশির আহমদ। বিএমএ সিলেট জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক ও উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিষ্টার ডা: হিমাংশু শেখর দাস এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: শাহ আব্দুল আহাদ, উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: রেজাউল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: মো: তোজাম্মেল হক, কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: ফজলুর রহিম কাওসার, অধ্যাপক মুক্তিযোদ্ধা ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, বি.এম.এ সিলেট জেলা শাখার কার্যকরী সদস্য অধ্যাপক ডা: সাখাওয়াত হোসেন চৌধুরীসহ সর্বস্তরের ডাক্তারবৃন্দ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed