৩৭তম বিসিএস’র প্রিলিমিনারী পরীক্ষা ৩০ সেপ্টেম্বর
শাহ মনসুর আলী নোমান: ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
পিএসসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি টেস্টের হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের (www.psc.gov.bd) মাধ্যমে জানানো হবে।
গত ২৯ ফেব্রয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed