Main Menu

তাহিরপুরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্য গোদাম কর্মকর্তা (ওসিএলএসডির)’র বিরুদ্ধে বেশকিছু সরকারি গাছ কেঁটে নিজ বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা গোদামের উত্তর দিকে বৌলাই নদীর তীরে থাকা বিভিন্ন ধরণের সরকারি শতাধিক গাছ কেঁটে নিজ বাড়িতে নিয়ে গেছেন। গাছ কেঁটে নেয়ার অভিযোগ ছাড়াও ইতিপুর্বে ঐ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক দু’টি অভিযোগ দেয়া হয়েছিল। এ নিয়ে উপজেলা সদরে সম্প্রতি মিছিল সমাবেশও হয়েছে।
অভিযোগকারী উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসললাম বলেন, শুধু গাছ কেঁটে ফেলাই নয় সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ওসিএলএসডি সিন্ডিকেটের মাধ্যমে গুদামে ধান নিয়েছেন, এমনকি ৪ মেট্রিক টন গমের বরাদ্দের বিপরীতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার ক্রয়ের নির্দেশ থাকলেও এক্ষত্রে তিনি গুদামের পুরাতন সোলারকেই নতুন করে ক্রয় দেখিয়ে গম বিক্রির টাকা আত্বসাৎ করেছেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসিএলএসডি গোলাম আউলিয়া বলেন, সরকারি ভাবে গুদামে ২৩’৯৮ মেট্রিক টন ধান ক্রয়ের কথা ছিলো, সরকারি নির্দেশনায় ধান ক্রয় করা বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তীতে প্রায় ১ হাজার মেট্রিক টন ধান নেয়া সম্ভব হয়নি, অনেকেই চেয়েছিলো ভূয়া কৃষক সাজিয়ে ধানগুলো গুদামে জমা দিয়ে কয়েক লাখ টাকা লুটেপুটে খাবেন কিন্তু তা না হওয়ায় ক্ষেপে গিয়ে আমার বিরুদ্ধে অহেতুক একের পর এক মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। গাছ কেঁটে নেয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরো বলেন, গুদামের সামনে থেকে মাছ বাজার পর্যন্ত একটি রাস্তা তৈরী করার জন্য বদলীকৃত ইউএনও স্যারের নির্দেশে ১০টি করচ গাছ কাঁটা হয়েছে,যা গুদাম এলাকায় সংরক্ষিত আছে, বর্তমান ইউএনও স্যারের নির্দেশ পেলে গাছ গুলো নিলামে বিক্রি করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান বলেন, যদি রাস্তা করার স্বার্থে বদলীকৃত ইউএনও’র নির্দেশে গাছগুলো কাঁটা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে অভিযোগটি হবে আক্রোশ মুলক, আর ব্যক্তিগত স্বার্থে যদি গাছ গুলো কাঁটা হয়ে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed