Main Menu

রাজশাহীতে গরু পাচারকালে ১৪জন আটক

রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহীর খানপুর সীমান্ত মাড়িয়ে শুল্ক ফাকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু-মহিষ নিয়ে আসার সময় ১৪ গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মানদীর পাড়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসম ভারতীয় ৬টি মহিষ ও ৫টি গরু জব্দ করা হয়। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান। তিনি জানান, ভারত থেকে কোনো কাগজপত্র ছাড়াই শুস্ক ফাকি দিয়ে অবৈধভাবে গরু আনার সময় ১৪ জনকে আটক করা হয়। তারা সরকারি কোষাগারে রাজস্ব না দিয়ে গরুগুলো রাজশাহী সিটি হাটে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, আটককৃতরা সবাই রাজশাহী জেলার বিভিন্ন গ্রামের গরুর ব্যবসায়ী।
আটককৃতরা হলো নগরীর শ্রীরামপুর বলোকার আবু তাহেরের ছেলে রায়হান, এমাজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া, মাহবুব আলমের ছেলে মুন্না, আনিসুর রহমানের ছেলে মিজানুর রহমান রানা, আলাল উদ্দিনের ছেলে সজল, মো. বাবুর ছেলে সুজন, কাশিয়াডাঙ্গা এলাকার তরিকুলের ছেলে ইসমাইল, নগরপাড়ার কছিমুদ্দিনের ছেলে রুবেল, পবার বেড়পাড়া এলাকার আবেল হোসেনের ছেলে সাইরুল ইসলাম, খিদিরপুরের লালচানের ছেলে আলম, আবদুল কাদেরের ছেলে আকবর আলী এবং খিদিরপুর এলাকার ফইমুদ্দিনের ছেলে সেন্টু, শাবুদ্দিনের ছেলে জাকির হোসেন ও মহসিনের ছেলে শাহ আলম।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed