Main Menu

মহেশপুরে বিদ্যুৎস্পৃস্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম খোকন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে উপজেলার লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে। খোকন উপজেলার ওই সীমান্তের মনসুর আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাতে ভারতের রাজাপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন রেজাউলসহ কয়েকজন। পথে লেবুতলা সীমান্তে বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed