সিলেটে সাজাপ্রাপ্ত ১০ মামলার পলাতক দিল্লীল গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে চার মামলায় সাজাপ্রাপ্তসহ ১০ মামলার পলাতক আসামী দিল্লীল গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ।
এসএমপির কোতোয়ালি থানার এসআই ফজলে আজিম পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ বিএম টাওয়ারের ৭ম তলা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দিল্লীল সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ দিশারী ১০৪-এর মৃত আবুল বশর গোলজারের পুত্র। তার বিরুদ্ধে ৪টি সাজা পরোওয়ানা, ১টি জিআর মামলার পরোওয়ানা ও ৪টি সিআর মামলার পরোওয়ানাসহ ১০টি মামলায় পলাতক থাকায় আদালত তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। মামলাগুলো হচ্ছে সিলেটের দায়রা ৫৫৫/১৩, ১১৬/১৪, ১৫৮৫/১৩ ও ৪৯০/১৪, এসএমপির শাহপরান সিআর মামলা নং ১৩২/১৪, দায়রা মামলা নং- ৮৬৪/১৫, জিআর মামলা নং ৭১১/১৪, দায়রা মামলা নং ৪৭০/১৫, ৬৭১/১৫, সিআর মামলা নং ৩৯৫/১৩।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed