Main Menu

সিলেটে যুব জমিয়তের জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে অব্যাহত সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুব জমিয়ত সিলেট জেলা ও মহানগর।
৫ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে স্থানীয় সিটি পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।
সিলেট জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা রফিক আহমদ মহল­ীর সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মাওলানা আবু কবর সিদ্দিক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী আলহাজ্ব হাফেজ মাসরুর আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা মুফতি মুশতাক আহমদ ফুরকানী, জেলা সদস্য সচিব মাওলানা আফজল হোসাইন, মহানগর যুগ্মআহবায়ক মাওলানা সিফত উল­াহ, মহানগর সদস্য সচিব মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ ওলিউর রহমান, মাওলানা আব্দুল­াহ, মাওলানা জাফর আহমদ, হাফিজ মনোওয়ার ,মাওলানা শামিম আহমদ, হাফিজ রাসেল,হাফেজ আব্দুল কাদের, মাওলানা নেয়ামত উল­াহ, হাফেজ ইমরান,ক্বারী মাসুম বিল­াহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুব জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই শান্তির ধর্মকে বিশ্বের কাছে হেয় করতে একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।
বিদেশী, অমুসলিম ও ধর্মীয় ব্যক্তিত্বদের টার্গেট করে ইসলামের নামে গুলশান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নৃশংস হত্যাকান্ড এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জুমার খুতবায় অবৈধ হস্তক্ষেপসহ সকল প্রকার খুন, গুম, অপহর ও দুর্নীতির প্রতিবাদে সবাইকে সোচ্ছার ভুমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী ও জঙ্গীবাদিরা যেমন দেশের ভয়াবহ ক্ষতি করছে, তেমনি নাগরিকদের মৌলিক অধিকার হরণ ও বন্দুকের ভয় দেখিয়ে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে ক্ষমতাসীন মহলও দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা মানুষকে সকল ধরণের অন্যায়, অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।

Share





Related News

Comments are Closed