সিলেটে র্যারের অভিযানে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মুন্সিপাড়ায় নাশকতার প্রস্তুতিকালে ১৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
র্যারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোররাতে মেজর এস এ এম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে নগরীর মুন্সীপাড়া মসজিদ রোডে মোঃ জাকারিয়া মাহমুদ খানের মালিকানাধীন বাসার (নং-৭১/এ) সামনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তায় ছোট বড় ১৬টি পেট্রোল বোমা, ৪টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেল সিলেট কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেজর হুমায়ুন কবীর, পিএসসির নতৃত্বে অপর একটি টিম জালালাবাদ থানার বাদাঘাট এলাকার চেঙ্গের খাল ব্রীজের নীচে ডাকাতির প্রস্তুতিকালে ৪টি দেশীয় তৈরী শুটারগান উদ্ধার করা হয়। ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed