জাফলং পিয়াইন নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলং জিরোপয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ব্লু-বার্ড স্কুলের ছাত্র আশফাক সিদ্দিকী।
নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘন্টা পর ঐ এলাকা থেকে স্থানীয় জনসাধারণ তার লাশ উদ্ধার করেন। সে নগরীর ঘাসিটুলা এলাকার মাহবুব সিদ্দিকীর পূত্র।
দশম শ্রেনীর ছাত্র আশফাক তার আরও পাঁচ বন্ধু নিয়ে বুধবার জাফলং বেড়াতে গিয়েছিল। দুপুরে পিয়াইনের জলে সাঁতার কাটছিল তারা। এক পর্যায়ে আশফাক নিখোঁজ হয়ে যায়।
উলেখ্য, জিরোপয়েন্টে পিয়াইনের এ অংশটা স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের কাছে মৃত্যুকূপ হিসাবে পরিচিত।
« বিশ্বনাথে বাসা-বাড়ি-ভাড়াটিয়াদের তথ্য জানতে চায় পুলিশ (Previous News)
(Next News) সিলেটে র্যারের অভিযানে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার »
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed