Main Menu

লিডিং ইউনিভার্সিটির ছাত্র মুন্না ৭ দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনির্ভাসিটির ছাত্র মাহবুব ইকবাল মুন্নাকে ৭ দিনের রিমান্ড নেয়ার আদেশ নিয়েছেন আদালত। ৩১ জুলাই রাতে বিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় হিযবুত তাহরীর সদস্য ও লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র মুন্নাকে।
বুধবার সিলেট মুখ্য মহানগর হাকিম-১ এর বিচারক সাইফুজ্জান হিরোর আদালতে হাজির করে পুলিশ তাকে ১০দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় গত ৩১ জুলাই রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটে মামলা থাকায় তাকে সিলেটে আনা হয়।
পুলিশ সূত্র জানায়, ২০১১ সালে তাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে আটক করার পর সে জেলে ছিল। পরে সে জামিনে মুক্তি পায়।
জানা যায়, মুন্না সিলেট নগরীর খাসদবীর বন্ধন আবাসিক এলাকার এফ-১ নম্বর বাসার মৃত আবদুল বাছিরের ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, মাহবুব ইকবাল মুন্নার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন আগে নগরীর বন্দরবাজার জামে মসজিদের সামনে লিফলেট বিতরণকালে হিযবুত জঙ্গিরা র‌্যাবের উপর হামলা চালিয়েছিল। এ হামলার সাথেও মুন্না জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। মাহবুব ইকবাল মুন্না ২০১৫ সালের এপ্রিল থেকে লিডিং ইউনিভার্সিটিতে অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
এর আগেও একই অভিযোগে লিডিং ইউনিভার্সিটির আরও দুই ছাত্র কে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed