Main Menu

বিশ্বনাথে বাসা-বাড়ি-ভাড়াটিয়াদের তথ্য জানতে চায় পুলিশ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের পক্ষ হতে উপজলা শহরতলীর বাসা-বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের তথ্য জানাতে বাসা মালিকদের প্রতি আহবান জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ আবদুল হাই।
গত মঙ্গলবার বেলা ১টার দিকে থানার ওসি আবদুল হাই মানবকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে তিনি বাসা মালিকদের উদ্দেশ্যে বলেন, বাড়ি ভাড়া দেয়ার পূর্বে ভাড়াটিয়াদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ পূর্বক জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার সঠিক কাগজপত্র সংগ্রহ করে বাড়ি ভাড়া দিতে।
আর এসব ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ১ কপি ছবিসহ আনুসাঙ্গিক কাগজপত্র বিশ্বনাথ থানায় শিগগিরই জমা দিতে ব্যাঘাত ঘটলে এবং ভাড়াটিয়াগণের সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
থানার অফিসার ইনচার্জ আবদুল হাই বলেন, ইতোমধ্যেই আমরা পুলিশের পক্ষে বাসা-বাড়ির মালিকদের কাছে থানা থেকে পাঠানো নির্ধারিত তথ্য ফরম বিলি করেছি।
ওসি বলেন, এর মধ্যে বেশ কিছু এলাকার ভাড়াটিয়াদের তথ্য পূরণপূর্বক থানাতে জমা দেয়া হয়েছে। আমরা অনতিবিলম্বে এই নির্ধারিত ফরমটি পূরণ করে দেবার জন্য বাসা মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য স¤প্রতি দেশব্যাপী বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিশ্বনাথ থানা পুলিশের এ ধরণের উদ্যোগ নেয়া হয়।

Share





Related News

Comments are Closed