ঠাকুরগাঁওয়ে পিস স্কুলে ছুটি
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: গত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে অনুমোদনহীন পিস স্কুলগুলো বন্ধ ঘোষনা করা হলেও ঠাকুরগাঁওয়ের পিস স্কুল কর্তৃপক্ষ নোটিশ বোর্ডের মাধ্যমে বলছেন সাময়ীক ছুটি। এ অবস্থায় অভিভাবকরা পড়েছেন বিপাকে।
ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠা করা হয় অনুমোদনহীন পিস স্কুলটি। অভিভাবকরা না বুঝেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ভর্তি করান।
বুধবার হঠাৎ করে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে তাদের মনে। আবার কেউ কেউ মনে করছেন জেলা জামায়াতের অফিসের পাশে স্কুলটি হওয়ায় এর কারণ হতে পারে। আর স্কুল কর্তৃপক্ষ স্কুলের নাম সরিয়ে ফেলেছে মুল ফটক থেকে । অভিভাবকদের ভুল বুঝাতে প্রতিষ্ঠানের মুল ফটকে আগামী ১১ আগস্ট পর্যন্ত ছুটির ঘোষনা হিসেবে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
আবার স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকদের বোঝানো হচ্ছে কিছুদিন পর থেকে একই স্কুল অন্য নামে পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশের পর স্কুলের আশপাশে পুলিশকে টহল দিতে দেখা গেছে।
এ বিষয়ে সদর থানার এসআই মোঃ রাশেদুল আলম চৌধুরী স্কুল পরিদর্শনে এসে জানান, প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। আমরা নজরদারি করছি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed