সিলেটে সিএনজি অটোরিক্সা চালকদের দৌরাত্ম বৃদ্ধি
বিশেষ প্রতিনিধি : সিলেটে লাইসেন্সইবিহীন সিএনজি অটোরিক্সা চালকদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। রং পার্কিং, অবৈধ ও বেআইনী চালনার অভিযোগে বুধবার (৩ জুলাই) দুপুরে ৫টি সিএনজি অটোরিক্সা আটক করে পুলিশ। এর প্রতিবাদে অটোরিক্সা চালকরা তাৎক্ষনিকভাবে নগরীর কোর্ট পয়েন্টে একঘন্টা অবরোধ করে রাখে। এতে করে প্রচন্ড রোদে নগরীর প্রানকেন্দ্র বন্দরবাজার, তালতলা, লালদিঘীরপার, জিন্দাবাজার এলাকায় তীব্র যানজট ও জনজট সৃস্টি হয়ে জনদূর্ভোগ সৃষ্টি করে। সিএনজি অটোরিক্সা আইনত শুধু টাউনট্রিপের জন্য হলেও তারা লোকাল নামে রোড সার্ভিস করে। জনগনকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। সিলেট সিটি কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সিএনজি অটোরিক্সা চালক-শ্রমিকদের সাথে আঁতাত করে নগরীর বিভিন্ন রোড থেকে টাউনবাস সার্ভিস উঠিয়ে দেয়। স্থানীয় প্রশাসন এভাবে জনগনকে সিএনজি অটোরিক্সা চালকদের হাতে জিম্মি করে রেখেছে। এ জিম্মিদশার অবসানে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে সচেতন নগরবাসী মনে করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed