ঝিনাইদহে ১৩ কিলোমিটার ব্যাপী জঙ্গি বিরোধী মানববন্ধন
ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহে দীর্ঘ ১৩ ব্যাপী কিলোমিটার সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলা পোড়াহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত দু’ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী মধুপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে ইউনিয়নের ১৩টি গ্রামের রাস্তায় মানুষের বন্ধন সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসি তদন্ত শাহিন উদ্দিন, ইউপি মেম্বার শওকত আলী।
এতে পোড়াহাটি ইউনিয়নের সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার জনসাধারন অংশ নেয়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি নয় শান্তি চাই, সমৃদ্ধশালী সুন্দও বাংলাদেশ দেখতে চাই। এছাড়া সকলের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed