উপবৃত্তির টাকা কম দেওয়ায় স্কুল ঘেরাও
ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপ-বৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৯১ জন শিক্ষার্থীর বিপরীতে ১ লাখ ৪৫ হাজার উপ-বৃত্তির টাকা বরাদ্ধ হয়। বরাদ্দ আসার পর থেকেই অভিভাবকদের ডেকে টাকার অংক না বসিয়ে শীটে স্বাক্ষর করে নেয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
হাসিনা খাতুন নামের এক অভিভাবক জানান, তার মেয়ে আনিকা খাতুন ওই বিদ্যালয়ে ১ম শ্রেণীতে লেখাপড়া করে। ক’দিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তাদেরকে ডেকে টাকার অংক না বসিয়ে শীটে সই করিয়ে নেয়। ছবিও নিয়েছিল ৮ কপি কিন্তু তার টাকা দেওয়া হয়নি।
পলি খাতুন নামের আর এক অভিভাবক জানান, তার মেয়ে তমা খাতুন ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়ে। উপ-বৃত্তির টাকা তাকেও দেওয়া হয়নি। একই গ্রামের ওলিয়ার রহমান জানান, তার ভাগ্নে ২য় শ্রেণীতে পড়ে। তার টাকা পাওয়ার কথা ছিল ১২শ টাকা কিন্তুু সে পেয়েছে ৬শ টাকা।
এমন অভিযোগ করেছেন ওই গ্রামের লাভলী খাতুন, রোজিনা খাতুনসহ অনেকে। অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নানা অনিয়ম করে থাকেন। প্রমানিত হয়েছে উপ-বৃত্তির টাকা তিনি আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে অভিভাবকরা মঙ্গলবার স্কুলে গিয়ে প্রতিবাদ করেন।
উপ-বৃত্তির টাকা কম দেওয়ার ব্যাপারে জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, আপনারা যা পারেন তাই লেখেন, আমার কোন সমস্যা নেই। আমার তাতে কিছু যায় আসে না।
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, জেলায় অনেক স্কুল রয়েছে। তার মধ্যে ২/৪ টিতে সমস্যা হতেই পারে। তাই বলে নিউজ করা ঠিক হবে না।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed