কুলাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাহিন আহমদ (৭) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার বিকেল ৪টায় মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মাহিন আহমদ উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে মাহিন বাড়ির পার্শ্ববর্তী মসজিদের মক্তবে পড়তে গেলে মসজিদের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বিকেল ৪টায় মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মাহিন এলাকার এস আর কিন্ডার গার্ডেনের প্লে শ্রেণীর ছাত্র।
ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মাহিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed