Main Menu

সিলেট বিএনপি নেতৃবৃন্দের নিন্দা প্রতিবাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রদল কেন্দ্রীয় সংসদ-এর সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তল্লাশী, পরিবারের সদস্যদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দ। নিরীহ বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান তারা।
সোমবার এক যৌথ বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন বলেন- অবৈধ আওয়ামী সরকারের ছত্রছায়ায় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাচ্ছে। জঙ্গি দমনে সরকারের ব্যার্থতা আড়াল করতেই বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী চালানো হচ্ছে। জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘন্টাব্যাপী তল্লাশী চালায়, এসময় আসবাবপত্র তছনছ করে পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যাবহার করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এই ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যৌথ বাহিনীর তল্লাশীর নামে নিরীহ নেতাকর্মীদের হয়রানী বন্ধ করুন।

Share





Related News

Comments are Closed