তারেক রহমানের সাজার প্রতিবাদে ফ্রান্সে প্রতিবাদ সভা
প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) প্যারিসের একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভানেত্রী শামিমা আক্তার রুবির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক গোলাম রসুল রুবেলের পরিচালনায় সভায় দেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রফিক শিকদার, ফ্রান্স বিএনপির সহ সভাপতি মিরজান আলী, সহ সাধারন সম্পাদক কৃষক আব্দুল কাইয়ুম, তৃর্ণমুল বিএনপির সভাপতি ইকবাল হোসেন আলী, সাধারন সম্পাদক আবুল কাশেম, জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের সহ সভাপতি আব্দুল করিম মাষ্টার সহ আরো অনেকে ।
বক্তরা বলেন, দেশ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দলমত নির্বিশেষে ঐক্যের ডাক দিচ্ছেন, তখন অবৈধ অগণতান্ত্রিক সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে তারেক রহমানের উপর মিথ্যা মামলার সাজা দিয়েছে ।
বক্তরা আরো বলেন, সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। প্রত্যেকটি জঙ্গি হামলার সাথে সরকারি দলের লোক জড়িত।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে কূটনৈতিক এলাকার নিরাপত্তার দোহাই দিয়ে কৌশলে চেয়ারপারসনের কার্যালয়কে সরিয়ে দেয়ার নীলনকশা বাস্তবায়ন করতে চাইছে। সরকারকে হুঁশিয়ার করে বক্তরা বলেন, গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে দেয়ার ষড়যন্ত্রকে যেকোন মূল্যে প্রতিহত করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সিনিয়র সদস্য মিজান শিকদার, ড. কামরুল হাসান, আল আমিন, সজিব খান কাকন, আকবর হোসেন, আফরোজা ফারজানা, আলমগীর হোসেন সহ আরো অনেকে। সভার শুরুতে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed