সিরাজগঞ্জে শিশুসহ দুই নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে যমুনায় ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীতে দু’টি বস্তা ভেসে আসতে দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বস্তা দু’টি উদ্ধার করে। পরে বস্তা খুলে দুই নারী ও এক শিশুর মরদেহ পাওয়া য়ায়। একটি বস্তায় শিশুটি ও এক নারী এবং অপর বস্তায় আরেক নারীর মরদেহ ছিল।
এদের মধ্যে দুই নারীর বয়স ৩৫ ও ৩৬ এবং শিশুটির বয়স ৪ বছর। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed