ফুলবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন পালন
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: সারাদেশে সন্ত্রাস ও জঙ্গী হামলার প্রতিবাদে সোমবার দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানব বন্ধন কর্মসুচি পালন করেছে।
সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উদ্যেগে দিনাজপুর-ঢাকা মহাসড়কের থানা গেটের সামনে একঘণ্টা ব্যাপী মানব বন্ধন করেছেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা চেয়ারম্যান খুরশীদ আলম মতি, সিনিয়র শিক্ষক ওহেদুন্নবী নয়ন, আলেয়া বেগম ও ওহেদ আলী। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের পার্শ্বে দাড়িয়ে এক ঘণ্টাব্যাপী মানব বন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, ভক্তি কুমার ঝা ও হারুনুর রশীদ প্রমূখ। এছাড়া একই সময়ে মানব বন্ধন করেছেন ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মাদিলাহাট কলেজ, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ও শহীদ স্মৃতী আদর্শ ডিগ্রী কলেজসহ বিভিন্ন পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীগণ ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed