Main Menu

সংঘর্ষের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে এক নেতা নিহতের পর আবারো সংঘর্ষের আশঙ্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার দিবাগত রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ছাত্রদের বেলা ১১টা এবং ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়।

এ সময় খালেদ সাইফুল্লাহ (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন। ওই ঘটনায় আহত হয় পাঁচজন।

Share





Related News

Comments are Closed