ছাতকে শ্রমিক নিহত, প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
ছাতক সংবাদদাতা : ছাতকে টোল আদায়কারীদের হামলায় এক ভলগেট শ্রমিক নিহত হয়েছে। তার নাম আরিজ মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের ছালিক মিয়ার পুত্র ও করিম নেওয়াজ-১ নামের ভলগেট শ্রমিক। এ সময় একই গ্রামের খুরশেদ মুন্সির পুত্র জুয়েল আহত হয়।
এদিকে, ভলগেট শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে দেশব্যাপী নৌ-পথে সব ধরনের বার্জ-কার্গো, ভলগেট ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড এসোসিয়েশন ও ভলগেট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে ছেড়ে আসা পাথর ভর্তি করিম নেওয়াজ-১ ভলগেটটি ছাতক হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পৌর শহরের শ্যামপাড়া এলাকার সুরমা নদীতে শনিবার সন্ধ্যায় কতিপয় ব্যক্তি টোল আদায়ের নামে চাঁদা দাবী করে ভলগেটের গতিরোধ করে।
এ সময় অবৈধ টোল দিতে ভলগেট শ্রমিকরা অপারগতা প্রকাশ করলে টোল আদায়কারীদের সাথে ভলগেট শ্রমিকদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে টোল আদায়কারীরা লোহার রড দিয়ে পিটিয়ে আরিজ মিয়াকে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত আরিজ মিয়াকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
এদিকে টোল আদায়কারীদের হামলায় ভরগেট শ্রমিক আরিজ মিয়ার মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে নৌ-পরিবহনের মালিক-শ্রমিকরা। প্রতিবাদে বাংলাদেশ ইঞ্জিন এন্ড বাল্কহেড এসোসিয়েশনের আঞ্চলিক সভাপতি মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবু সায়েম আওয়াল এবং বাংলাদেশ কার্গো-ট্রলার, বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির আলম ও সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য নৌ-পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এর প্রেক্ষিতে রবিবার সকাল থেকে নদীপথে বার্জ-কার্গো, ভলগেট ও ইঞ্জিন চালিত নৌকাসহ সব ধরনের মালামাল পরিবহন বন্ধ হয়ে পড়ে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed