ঠাকুরগাঁওয়ে ভারোত্তোলন প্রতিযোগিতার উদ্বোধন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর নিয়ে ঠাকুরগাঁওয়ে তিনদিন ব্যাপি রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর ভারোত্তোলন প্রতিযোগিতা-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভারোত্তোলন প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল তুষার বিন ইউনুস, ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল জিএম সারওয়ার, অধিনায়ক লে: কর্ণেল ফয়েজুল ইসলাম সহ বিজিবির সদস্যরা।
ভারোত্তোলন প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের আওতাধীন রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টর অংশ নেয়। উদ্বোধন শেষে জাতীয় বৃক্ষরোপন, মৎস পোনা অবমুক্ত করা হয়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed