Main Menu

পিডিবি’কে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে কর্মবিরতি


আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ বিভাগের শ্রমিক-কর্মচারিরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।

রবিবার সকাল ১০টায় শ্রমিক-কর্মচারির যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগে দিনব্যাপি এ কর্মসূচি শুরু হয়।

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আলী, সহকারী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সহকারী প্রকৌশলী অরুনাংশু সেন প্রমূখ।

বক্তারা জানান, রাজশাহী-তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রুপান্তরিত করার সিদ্ধান্ত প্রতাহার করতে হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা।

Share





Related News

Comments are Closed