সিলেটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূল বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের আহবায়ক নুর আহমদ কামালের সভাপতিত্বে ও এনএম ময়না মিয়ার পরিচালনায় মানবনব্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডেট ডেপুটি কমান্ডার হাজী আব্দুল খালিক। আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, মো. সাইফুল ইসলাম, সাইদুর রহমান, গোলাম দস্তগির খান সামিন, নেহজাব আহমদ শাফি, রুকুনুজ্জামান, মো. রাসেল আহমদ, আতাবুল, জয়নাল আবেদীন, আলামিন, নাইমুর রহমান, ময়না মিয়া, মো. আলমগীর হোসেন, মো. সেলিম আহমদ, মোছা: শাপলা বেগম, মো. ফারুক হোসেন, মো. রফিক মিয়া, মো. দুলাল মিয়া, ইমন আহমদ সুমন, জাহেদ আহমদ, সাহেল আহমদ, নুরুজ্জামান, নাছির উদ্দিন, বিপ্লব ঘোষ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা। ইসলামের নামে জঙ্গিবাদ করে দেশ ও জাতিকে অবনতীর দিকে ধাবিত করছে জঙ্গিরা। তাদেরকে সমূলে উৎখাত করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed