অনলাইনে নতুন ভিসা ফরম চালু করেছে যুক্তরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে অনলাইনে নতুন আবেদন ফরম চালু করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ভিসা প্রার্থীরা যুক্তরাজ্য সফরে যেতে এখন নতুন অনলাইন ফরমে আরও সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এতে বলা হয়, ‘অ্যাকসেস ইউকে’ নামের এই নতুন ভিসা ফরমের মাধ্যমে গ্রাহকরা বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। মোবাইল ফোন বান্ধব করে তৈরি ছোট ফর্মটিতে যৌক্তিকভাবে সাজানো কিছু প্রশ্ন থাকবে। পাশাপাশি সব ধরনের তথ্য সমৃদ্ধ শেনজেন ভিসা ফরম ডাউনলোডের সুযোগ থাকবে। এছাড়া গ্রাহকরা যাতে আরও সহজে ভিসা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারে, সে জন্য ফরমটি স্থানীয় অনেক ভাষাতে পাওয়া যাবে।
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশনের আঞ্চলিক পরিচালক নিক ক্রউচ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গ্রাহকদের জন্য ভিসা প্রক্রিয়া উন্নত করতে এবং গ্রাহকরা যাতে আরও দ্রুত ও সহজে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাজ্য বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘অ্যাকসেস ইউকে নামের নতুন এই ফরম ২০১৪ সালে চীনে সফলভাবে চালু করার পর গ্রাহকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া যায়। এতে আরও কিছু বিষয় সংযোজনের পর এখন আমরা বিশ্বব্যাপী এটি চালু করছি।’
ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ‘যুক্তরাজ্য ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত এবং আমরা বৈধ ভ্রমণকারীদের যুক্তরাজ্য সফরের জন্য উৎসাহিত করছি। আমি আশা করি, বাংলাদেশি ভিসা আবেদনকারী অ্যাকসেস ইউকে ফরম ব্যবহার করে আরও দ্রুততার সঙ্গে এবং সহজে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে পারবেন।’
অ্যাকসেস ইউকে ফরম পাওয়া যাবে- www.gov.uk/apply-uk-visa এই ঠিকানায়।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed