জঙ্গি আকিফুজ্জামান মোনায়েম খানের নাতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন ‘স্ট্রম-২৬’ এ নিহত আকিফুজ্জামান খান তৎকালীন পূর্বপাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানের নাতি। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আকিফুজ্জামানের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। তার দাদা মোনায়েম খান তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন।
মোনায়েন খান ১৯৭১ সালের ১৩ অক্টোবরে বনানীস্থ বাসভবনে মুক্তিবাহিনীর গেরিলাদের গুলিতে মারাত্মক আহত হোন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, আকিফুজ্জামান খানের বাবা সাইফুজ্জামান খান। মা শাহনাজ নাহার। ১৯৯২ সালে জন্মগ্রহণ করা এই যুবকের জাতিয় পরিচয়পত্র নম্বর- ২৬১১০৬০০১০০৬। গুলশানের ১০ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে পরিবারের সাথেই থাকতেন তিনি।
গত মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে একটি বাড়িতে অভিযান চালায় সোয়াত, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, মোনায়েম খানের জন্ম ১৮৯৯ সালে কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন হুমাইপুর গ্রামে। ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৬২ এর ২৮ অক্টোবর প্রেসিডেন্ট আইয়ুব খান তাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করেন। ১৯৬৯ সালের ২৩ মার্চ পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। গভর্নর থাকাকালে বঙ্গবন্ধুর ৬ দফাসহ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশসন ও স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেন। আজীবন দ্বিজাতিত্বে বিশ্বাসী ছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed