২০ আগস্টের মধ্যে এইচএসসি ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৬ থেকে ২০ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান।
জানা যায়, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষামন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এরই মধ্যে শিক্ষামন্ত্রণালয়ে ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী সম্ভাব্য সময়ের মধ্যে যেকোনো দিন নির্দিষ্ট করবে শিক্ষামন্ত্রণালয়।
উল্লেখ, এবার ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ পরীক্ষার্থী বেশি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed