স্কলার্সহোম অভিভাবক ফোরামের জঙ্গিবিরোধি মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন কর্মসুচীতে স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ এর ৫টি ক্যাম্পাসের বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অভিভাবক সহ সকল মহলকে হওয়ার আহবান জানান।
স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম এর আহবায়ক ফয়জুল আলোয়ার আলাউর এর সভাপতিত্বে ও শেখ মোঃ আজাদের পচিালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এ থেকে উত্তরনের লক্ষ্যে গোটা জাতিকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষাঙ্গন সমুহের সুনাম ও মর্যাদা রক্ষা এবং শিক্ষাথীদের অনাগত সুন্দর ভবিষ্যত যাতে কোন ভাবেই বিঘিœত এবং আমাদের সন্তানরা বিপথগামী না হয় সে লক্ষ্যে সতর্ক দৃষ্টি রাখার উদাত্ত আহবান জানানো হয়।
মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব ও অভিভাবক সদস্য লোকমান আহমদ চৌধূরী। এছাড়াও অভিভাবক ফোরাম এর পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ সুজাত আলী রফিক, মইনুল ইসলাম, সেলিম খান, প্রকৌশলী আবুল হাসনাত শামীম, সাহেদ আহমদ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মালিক জাকা, এনামুল মনোয়ার, প্রকৌশলী মাহমুদ, জান্নাত আরা খান পান্না, সৈয়দ কামাল আহমদ, বেলাল খান, রয়ফুল হক, তাজ উদ্দিন খান আলম, সৈয়দ রুহুল আলম হাসান, সামসুল ইসলাম, বিশ্বজিত দেব রায় বিশু, মহসিন আহমদ, ফয়ছল আহমদ চৌধুরী, সৈয়দ মাসুম আহমদ, শাহান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ এলিছ, আরিফুর রহমান, সোহেল আহমদ, রুয়েব আহমদ, রজত তালুকদার, কবির আহমদ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, সৈয়দ মোঃ তাহের বিশ্বজিত কর, কয়েস আহমদ চ্যেধুরী , জামাল চৌধুরী জয়, রুহেল আহমদ, সালিক উদ্দিন , স্বপন বড়াল, আলমগীর হোসেন, মঈন আহমদ, সুয়েব আহমদ, হাজী কলমদর আলী, আহসানুর রাকিব পিপলু প্রমুখ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed