ডাচ-বাংলা চেম্বারের নিখোঁজ সভাপতির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থেকে নিখোঁজ ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মো: খালেদ হাসানের লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মো: বাশার জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচর বরাবর বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী খালেদ হাসানের লাশ উদ্ধার করা হয়।
এরপর মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। গত শনিবার রাতে ধানমন্ডির বাসা থেকে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এরপরই রাতে তার শ্যালক শরিফুল আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার অফিস ৫২/১ নিউ ইস্কাটনের হাসান হোল্ডিংয়ের অষ্টম তলায় ছিল।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed