নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় দিনে দুপুরে ৭ম শ্রেনীর ছাত্রীকে অপহরনের পর গণধর্ষন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়নগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী (১৪) স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাগবাড়ি বাসষ্ট্যান্ড এলাকা হতে জোরপূর্বক অপহরন করে বাগবাড়ি এলাকার একটি নির্জন হাউজিং প্রজেক্টে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে আহতাবস্থায় স্কুল ছাত্রীকে মদনগঞ্জ মদনপুর সড়কের পাশে ফেলে যায়। আহতাবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কবিলের মোড় এলাকার রতন মিয়ার ছেলে তুষার (২২), একই এলাকার রফিকুল মিয়ার ছেলে সহিদ হোসেন মুন্না (১৯) এবং নবীগঞ্জ মাঠপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রায়হান (১৮)।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed