Main Menu

লালমনিরহাটে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি দ্রত সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে লালমনিরহাট পরিবহন মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে জেলা মটর মালিক সমিতির সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মটর মালিক সমিতির সভাপতি আসাবুল হাবিব লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এফবিসিসিআই’এর পরিচালক, জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মতিয়ার রহমান, চেম্বার অব কমার্স’এর সিনিয়র সহ-সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ফজলুল হক ফজল, সমিতির সাধারন সম্পাদক আশরাফ হোসেন, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ ও মটর মালিক সমিতির কার্যকরী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই ট্রাকসহ অন্যান্য দেড় হাজার ট্রাক এবং ৪ শতাধিক বাস ও মিনিবাসসহ প্রায় ৩ হাজার যান-বাহন প্রতিদিন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে চলাচল করছে। এক বছরেরও বেশি সময় ধরে এ মহাসড়কটি ভঙ্গুর দশায় পরিনত হয়েছে। বড়বাড়ী থেকে বুড়িমারী পর্যন্ত ১৩০ কিলোমিটারের মধ্যে ৮০ কিলোমিটার মহাসড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এর মধ্যে ৩৫ কিলোমিটার সড়ক বর্তমানে যান চলাচলের অযোগ্য। আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কার করা না হলে বৃহত্তর কর্মসূচী পালন করা হবে বলে মানবন্ধন থেকে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারণ করেন।

Share





Related News

Comments are Closed