Main Menu

ছাতকে ৫ জুয়াড়িকে ১০দিনের কারাদন্ড

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ভ্রাম্যমান আদালতের ৫ জুয়াড়িকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ভোরে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপনবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উত্তর বড়কাপন বাজারের এক জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার টাকাসহ উত্তর বড়কাপন গ্রামের আব্দুছ সুবহানের পুত্র বজলু মিয়া, বাদেশ্বরী গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র ফজর আলী, মছলম আলীর পুত্র আব্দুল মজিদ, দক্ষিণ বড়কাপন গ্রামের আব্দুছ সাত্তারের পুত্র কনর আলী ও বানাওত গ্রামের মৃত ছাদ আলীর পুত্র মনর উদ্দিনকে আটক করা হয়। পরে এদেরকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেনীর ম্যজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন।
জানা গেছে, বড়কাপন বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় প্রত্যহ লাখ লাখ টাকার জমজমাট জুয়ার আসর বসে। এতে অনেক দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়ীরা এসে খেলায় অংশ গ্রহন করেন।

Share





Related News

Comments are Closed