Main Menu

সিলেটে কমলা ভান্ডার ও টেসকোকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন কসমেটিকস দোকানে জরিমানা করেছে।

সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দোকানের পণ্যগুলোর মধ্যে বডি স্প্রে, লোশনসহ বিভিন্ন জিনিসপত্রের সঠিক মূল্য এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

এসময় পূর্ব জিন্দাবাজারের টেসকো প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং নয়াসড়কে কমলা ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বপ্নকেও সতর্ক করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনের জেলা স্যানেটারী ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার, পুলিশের এসআই নাসির উদ্দিন।

Share





Related News

Comments are Closed