সুনামগঞ্জে বন্যার পানিতে নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর, ধর্মপাশা ও ছাতকে বন্যার পানিতে নিখোঁজ ৩ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে।
সুনামগঞ্জের ধারারগাও গ্রামের শরাফত আলী গত রোববার নিখোজ হওয়ার পর আজ মঙ্গলবার সকালে সুরমা নদীর অচিন্তপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে একই দিন মাছ ধরতে গিয়ে হাওরের উত্তাল ঢেউয়ে নৌকাডুবে নিখোঁজ ননী দাশের লাশও আজ সকালে পাওয়া গেছে।
এর আগে ছাতকে নিখোঁজ ছাত্র পারভেজ আলমের লাশ সোমবার বিকেলে বটেরখাল থেকে উদ্ধার করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed