Main Menu

‘জনসংখ্যা এখন সমস্যা নয় সম্পদ’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ওয়াহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনসংখ্যা এখন সমস্যা বা আপদ নয়, এখন সম্পদ। এক সময় জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা ছিল। কিন্তু বর্তমানে জনসংখ্যা দিন দিন মানবসম্পদে রূপান্তরিত হচ্ছে। দেশে শিশুমৃত্যু, মাতৃ মৃত্যুর হার কমেছে। গড় আয়ু এবং মানুষের মাথাপিছু আয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ জনসংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে তাদের সামগ্রিক উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধিও কারণে দেশটি এত দিন পিছিয়েছিল। বর্তমান সরকারের সার্বিক কর্মপ্রচেষ্টায় এদশের জনসংখ্যা এখন জনসম্পদে রূপান্তরিত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ জনগোষ্ঠি পুষ্টিকর খবার পাচ্ছে। ফলে মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোন মা এখন তার শাল দুধ গর্ভ খালাসের পর ফেলে না দিয়ে শিশুদের খাওয়ায়। এই শাল দুধ শিশুদের শ্রেষ্ঠ খাবার। এভাবেই আমাদের জাতীয় অগ্রগতি সাধিত হচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হচ্ছে।
রোববার দুপুরে ঢাকাস্থ মেরিস্টোপ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এক বিশেষ বন্ধ্যাকরণ শিবির পরির্দশনকালে সংক্ষিপ্ত আলোচনায় তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন, লাইন ডাইরেক্টর মো. মঈনউদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন।
এসময় উপস্থিত ছিলেন মেরিস্টোপ’র জেনারেল ম্যানেজার মো. আবু তাহের, ডা. সাইফুল ইসলাম, ডা. মোস্তফা হোসেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র সাহা, গোয়ালাবাজার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক আবদুল মুকিত, অংলকারী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক মো. আব্বাসআলী, লামাকাজি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক সামছুজ্জামান মিলন প্রমূখ।
এসময় বন্ধ্যাকরণ শিবিওে বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার প্রায় অর্ধশতাধিক রোগীকে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী প্রদ্ধতি দেয়া হয়। মহাপরিচালক এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed