Main Menu

লালমনিরহাটে ১৪দলের জঙ্গী বিরোধী মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা সড়ক সেতু থেকে বুড়িমারী স্থল বন্দরের জিরো পয়েন্ট পর্যন্ত ১২৩ কিলোমিটার দীর্ঘ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালন করেছে লালমনিরহাট ১৪দল।
‘মুক্তিযুদ্ধের চেতনায়- সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসা¤প্রদায়ীক বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও জেলার ৫ উপজেলার ১৪দলের নেত্রীবৃন্দসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক ও সমাজের সর্বস্তরের হাজার হাজার লোক অংশগ্রহন করেন।
মানববন্ধনে জেলার হাতিবান্ধা উপজেলার মডিকেল মোড়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, হাতিবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সারওয়ার হায়াৎ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।
এদিকে জেলা শহরের মিশন মোড় চত্বরে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম কানু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন বাদল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহরুন নাহার মেরী, জেলা জাসদের সভাপতি খোরশেদ আলম, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লতিফা বেগম লাকী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লাখ লাখ বাঙ্গালী প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভয় পায়নি। বোমা মেরে নিরীহ মানষ হত্যা করে বীর বাঙ্গালীকে ভয় দেখানো যাবে না। মানবন্ধন থেকে নেতৃবৃন্দ দেশে জঙ্গিবাদ নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Share





Related News

Comments are Closed