জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (২৩ জুলাই) দুপুরে জঙ্গিবাদ রিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক শাহ আবাদুল ওয়াদুদ, মৌলভীবাজার সরকারী কলেজের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, পান্না দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলী, উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ডাডলি ডেরিড পেন্টিস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গুলশান হলি আর্টিজান বেকারী ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনয়ি নিন্দা জানান এবং এর সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মৌলভীবাজার টিভি জানালিষ্ট এসোসিয়েশন, উদীচী শিল্পীগোষ্ঠি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজের বি এনসিসি প্লাটনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করে সংহতী প্রকাশ করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed