জঙ্গি প্রতিরোধে খেলাফত মজলিসের মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি : সন্ত্রাস-জঙ্গিবাদ, উগ্রবাদ প্রতিরোধ ও জাতীয় ঐক্যের আহবানে খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শহর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আসাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শহর সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক, শহর সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপি সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রতা প্রতিরোধেসহ শুক্রবার মসজিদে খুতবা নিয়ন্ত্রণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খুতবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত প্রত্যাহরের দাবি জানান।
মানবন্ধনে আরও বক্তব্য রাখেন ছাত্র মজলিস জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর দক্ষিণ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, খেলাফত মজলিস রাজনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শহীদ, খেলাফত মজলিস শহর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান ফয়সল, সদর উত্তর সাংগঠনিক সম্পাদক মাওলানা এহছানুল হক জাকারিয়া প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed