ঠাকুরগাঁওয়ে যুবকের মৃতদেহ উদ্ধার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ রাজাগাঁও ইউনিয়নে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেটি উদ্ধার করে।
স্থানীয় রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান, মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর।
ঠাকুরগাঁও রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে মৃতদেটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ধারণা করছে, অন্য কোথাও হত্যা করে মৃতদেহ এখানে ফেলে দেয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed