ফুলবাড়ীতে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার সকালে ফুলবাড়ী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ডিলিংক্স লাইসেন্স না থাকার অপরাধে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা এ জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন, মুদি ব্যবসায়ী প্রদীপ ষ্টোরের মালিক প্রদীপ কুমার ৫০০ টাকা, গনেশ চন্দ্র ২০০ টাকা, রতন চন্দ্র ৩০০ টাকা, স্বপন চন্দ্র ৩০০ টাকা. এ্যনিরুল ইসলাম ৩০০ টাকা, আমিরুজআান ৩০০ টাকা।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর বাজারে ফরমালিন বিরোধী অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তবে পৌর বাজারে কোন মাছে ফরমালিন পাওয়া যায়নি। অপরদিকে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রেতাদের ডিলিংক্স লাইসেন্স না থাকায় তাদের নিকট জরিমানা আদায় করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed