নরসিংদীতে ট্রলারডুবি, শিশু ও নারীসহ ১১ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। উদ্ধার তৎপরতা চলছে।
শনিবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার জংগীশিবপুর বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বেলাবো থানার এসআই সৌরভ হাসান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারডুবির ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশের বাড়ি বেলাব উপজেলায়। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে রাকিবুল হাসান (১০), ইয়াসিন (৫), মালদারিনেছা (৭৫), জেরিন (৬), মারজিয়া (২), মালেকা খাতুন (৬০) সম্রাাট (৫), সাকিব (১০), সুমাইয়া (৪), ফুলেছা (৬০) ও আমেনার (৭০) নাম পাওয়া গেছে।
এলাকবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার জংগীশিবপুর ব্রিজের গোড়া থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। ২০০ গজ যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ডুবে যায়।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed