যশোরে বিএসফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদ (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীর ধারে তাকে গুলি করে হত্যা করা হয়।
শহীদ বেনাপোলের পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে শহীদসহ কয়েকজন ইছামতি নদীপাড়ে ভারত থেকে আসা গরু নিতে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি শুরু করে। এতে শহীদ গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠে।
২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান, শহীদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed