Main Menu

ছাতকে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকের সিংচাপইড় ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্র ভটের খাল নদীতে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে সে নিখোঁজ হলে সন্ধ্যায় একটি বাশেঁর সাঁকোতে আটকা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মাদ্রসা ছাত্র পারভেজ আলম (১১) ইউনিয়নের সদুখালী গ্রামের ইলিয়াছ আলীর পুত্র ও সিংচাপইড় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।

Share





Related News

Comments are Closed