রুমা মানসিক ভারসাম্যহীন: দাবি পরিবারের
বৈশাখী নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান হামলায় জঙ্গি সম্পৃক্ততায় আটক নরসিংদীর পলাশের মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ওরফে বদু’র মেয়ে রুমা বেগম এলাকাতে মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর পূর্বে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর থেকেই রুমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
কিছুদিন ভালো থাকলেও আবার কিছুদিন পাগলের মতো আচরণ করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যদের মারধর করা ছাড়াও নিজের জামা কাপড় ছিড়ে ফেলেন। কখনো নিজের চুল কেরোসিন দিয়ে পুড়িয়ে দেন। রুমার জঙ্গি সম্পৃক্ততা পরিবারের সদস্যরা বিশ্বাস না করলেও উপযুক্ত প্রমান পাওয়া গেলে শাস্তি দাবি করেন তারাও।
গত বুধবার গভীর রাতে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের চরখুপি গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রুমা বেগমকে আটক করেন।
রুমার বাবা জানান, রুমা’র জঙ্গি সম্পৃক্ততার প্রমান পাওয়া গেলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপযুক্ত শাস্তি চাই। রুমার বোন সাবিনা বেগম জানান, গুলশান হামলার সময় আমার বোন ঐ এলাকায় ফুটপাতে বসে চা খাচ্ছিল। সাধারণ মানুষের মতো সেও সেখানে দাড়িয়ে ছিল। আমার বোন জঙ্গি হলে তার আইনগত শাস্তি আমরা চাই। সঠিক প্রমাণ না পাওয়া গেলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, রুমা বেগমকে গত বৃহস্পতিবারই চরখুপি গ্রাম থেকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে সরাসরি ঢাকায় নিয়ে গেছে। এব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই।
Related News
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More



Comments are Closed