তাহিরপুরে দুই গরুচোরকে গণপিটুনি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ট্রলারযোগে গরু চুরি করে পালিয়ে যাওয়ার পথে গ্রামবাসী আন্ত:জেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের পুরানখালাস গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জয়নাল মিয়া ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে দিলোয়ার হোসেন।
পুলিশ জানায়, উপজেলার বালিজুরী পুরান গাঁও গ্রামের আবদুল কাদিরের গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার ভোর রাতে দু’টি গরু চুরি করে ইঞ্জিন চালিত ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন চুরি হওয়া গরু ও ট্রলার সহ সংঘবদ্ধ চোরদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়ার মুখে গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গরু চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারকৃত জয়নাল আবেদীন, দিলোয়ার হোসেন ও তাদের সহযোগী উপজেলার পুরান খালাস গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মাহমুদ আলী, বিন্নার বন গ্রামের বদর ইসলামের ছেলে অদুদ মিয়া ও আলাল মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed