Main Menu

তাহিরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ণষের শিকার ঐ স্কুল ছাত্রী স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। পুলিশ ধর্ষনকারী রাসেল মিয়াকে (৩০) কে গ্রেফতার করেছে। রাসেল উপজেলার শ্রীপুর গ্রামের মামুনুর রশীদের ছেলে।
পুলিশ ও ভিকটিমের পারিবারীক সুত্রে জানা যায়, উজেলার শ্রীপুর গ্রামের বৌলাই নদীর বাড়ির পার্শ্ববর্তী ঘাটে মঙ্গলবার সন্ধায় ঐ স্কুল ছাত্রী হাত-পা ধৌত করতে গেলে প্রতিবেশী বখাটে যুবক রাসেল তাকে মুখ বেঁধে জোড়পূর্বক অপহরণ করে বাড়ির আলাদা (কাছারীঘরে) ঘরে নিয়ে গিয়ে কয়েক দফা ধর্ষন করে।
এদিকে ঐ স্কুল শিক্ষার্থীকে তার পরিবারের লোকজন রাতে খোঁজাখুজি করার এক পর্যায়ে গভীর রাতে সজ্ঞাহীন অবস্থায় ঐ বখাটের বাড়ি থেকে ধর্ষিতাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার ধর্ষিতার বড় ভাই রাসেলকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হানিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পর প্রাথমিক ভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Share





Related News

Comments are Closed