Main Menu

গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: গুলশানে আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গি হামলায় সন্দেহভাজন রুমা আক্তার (২৫) নামে এক নারীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। তার বাবার নাম বুদু মিয়া। নরসিংদীর শিবপুর চরকুকরী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে চরকুকরী গ্রামে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল চরকুকরী গ্রামের বুদু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রুমাকে আটকের পর ঢাকার মিন্টু রোডে নিয়ে যায়।

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘ডিএমপি পুলিশের একটি দল রুমাকে আটক করেছে। এ অভিযানের বিষয়ে ডিএমপির পক্ষ থেকে নরসিংদী জেলা পুলিশকে তেমন কিছু জানায়নি। তাই কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে তা আমাদের কাছে পরিষ্কার নয়।’

তিনি আরও জানান, গুলশান হামলা বা অন্য কোনো ঘটনায় তাকে আটক করা হতে পারে।

 

 

 

Share





Related News

Comments are Closed